উদ্দীপকে জনাব হাসান প্রথমত ব্যবস্থাপনার নীতি কোন অবদান অনুসরণ করেন- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব হাসান প্রথমত ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতি অনুসরণ করেন। প্রতিষ্ঠানে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃঙ্খলভাবে সাজানোকে শৃঙ্খলার নীতি বলে। যেকোনো কাজে শৃঙ্খলা থাকা আবশ্যক। যে প্রতিষ্ঠানে শৃঙ্খলা নেই সে প্রতিষ্ঠান উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়'। শৃঙ্খলা নীতির মূল লক্ষ্য হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করা। উদ্দীপকে জনাব হাসান এবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করেন। এতে প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় থাকে এবং কর্মীরা তাদের কাজ যথাসময়ে সম্পন্ন করতে সক্ষম হয়। জনাব হাসান তার প্রতিষ্ঠানে যে নীতিটি ব্যবহার করছে তা শৃঙ্খলার নীতির সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব হাসান প্রথমত ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতি অনুসরণ করেন।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে জনাব হাসান প্রথমত ব্যবস্থাপনার নীতি কোন অবদান অনুসরণ করেন-…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর