"ব্যবস্থাপকীয় দক্ষতার অভাবই স্টার কোম্পানি লি.-এর বিফলতার মূল কারণ"- উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: ব্যবস্থাপকীয় দক্ষতার অভাবেই স্টার কোম্পানি লি. এর বিফলতার মূল কারণ। ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে সঠিক ও দক্ষভাবে ব্যবস্থাপকীয় কার্যসম্পাদন ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সম্পদসমূহের কাম্য ব্যবহার নিশ্চিতকরণকে বোঝায়। যেকোনো প্রতিষ্ঠান সফলতার সাথে পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপকীয় দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা প্রতিষ্ঠানে ব্যবহৃত মানবসম্পদ ও বস্তুগত সম্পদের কাম্য ব্যবহার ব্যবস্থাপকীয় দক্ষতার উপরই নির্ভরশীল। উদ্দীপকে স্টার কোম্পানি লি. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। মি. আয়ন উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার প্রতিষ্ঠানের কাজকে কাজের ধরন ও প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগ ও উপ-বিভাগে ভাগ করেন। অতঃপর প্রতি বিভাগে একজন যোগ্য ব্যক্তিকে দায়িত্ব প্রদান করেন। কিন্তু মি. আয়ান কর্মীদের সাথে মিলেমিশে চলা, কর্মীদের উৎসাহিত করে কাজ আদায় এবং কর্মীদের প্রত্যাশা এবং সমস্যা অনুধাবনে অক্ষম। ফলে প্রতিষ্ঠান সফলতা অর্জনে ব্যর্থ হয়। একজন ব্যবস্থাপককে এমন সব ক্ষমতার অধিকারী হতে হবে, যেন তিনি সমস্যা বিশ্লেষণ করে তার সমাধান দিতে পারেন এবং এমনভাবে সমাধান করেন যাতে প্রতিষ্ঠানের উপকারে আসে। কেননা একজন ব্যবস্থাপকের ব্যবস্থাপকীয় দক্ষতার ওপরই প্রতিষ্ঠানের সাফল্য বহুলাংশে নির্ভরশীল। অথচ উদ্দীপকের স্টার কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক মি. আয়ানের মধ্যে এমন দক্ষতার ঘাটতি রয়েছে। এ কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জনে ব্যর্থ হয়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
"ব্যবস্থাপকীয় দক্ষতার অভাবই স্টার কোম্পানি লি.-এর বিফলতার মূল কারণ"…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর