স্টার কোম্পানি লি. এ ব্যবস্থাপনার কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: স্টার কোম্পানি লি. এ ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতি অনুসৃত হয়েছে। প্রতিষ্ঠানের কাজকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করাকেই কার্যবিভাজনের নীতি বলে। এরূপ নীতি অনুসারে প্রতিষ্ঠানের কার্যাবলিকে কাজের ধরন অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিদের অভিজ্ঞতা ও দক্ষতা অনুসারে বণ্টন করা হয়। উদ্দীপকে স্টার কোম্পানি লি. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। মি. আয়ন উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার প্রতিষ্ঠানের কাজকে কাজের ধরন ও প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগ ও উপ-বিভাগে ভাগ করেন। অতঃপর প্রতি বিভাগে একজন যোগ্য ব্যক্তিকে দায়িত্ব প্রদান করেন। স্টার কোম্পানি লি. এর এমন কার্যক্রম ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, স্টার কোম্পানি লি. এ ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতি অনুসৃত হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
স্টার কোম্পানি লি. এ ব্যবস্থাপনার কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর