উদ্দীপকে 'জনাব সাকিবের মধ্যে কোন ধরনের দক্ষতা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সাকিবের মধ্যে কারিগরি দক্ষতা বিদ্যমান। একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে যে বিশেষ পদ্ধতি, কলা-কৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারার দক্ষতাকেই কারিগরি দক্ষতা বলে। প্রতিটা কাজের সাথেই কমবেশি কারিগরি দক্ষতার প্রয়োজন হয়। কোনো যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা যেমন কারিগরি দক্ষতা তেমনি কোম্পানির হিসাব সংরক্ষণ, উদ্বৃত্তপত্র তৈরির জ্ঞানও কারিগরি দক্ষতার আওতাধীন। কারিগরি জ্ঞান নিম্ন স্তরের নির্বাহীদের জন্য খুবই প্রয়োজন। উদ্দীপকের জনাব সাকিব একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের একজন কম্পিটার অপারেটর। তিনি প্রতিষ্ঠানের প্রতিটা কাজ ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান রাখেন। তাই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাকে দিয়ে হিসাব সংরক্ষণ ও উদ্বৃত্তপত্র তৈরির কাজও সম্পন্ন করেন। জনাব সাকিবের এমন দক্ষতা কারিগরি দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সাকিবের মধ্যে কারিগরি দক্ষতা বিদ্যমান।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে 'জনাব সাকিবের মধ্যে কোন ধরনের দক্ষতা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর