ব্যবস্থাপনার কোন নীতির বাস্তবায়ন কর্মকর্তাদের মধ্যে হতাশা দূরীকরণে সহায়ক হবে? উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতির সঠিক বাস্তবায়ন কর্মকর্তাদের মধ্যে হতাশা দূরীকরণে সহায়ক হবে। প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের ও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিম্ন স্তরের ব্যবস্থাপকদের হাতে থাকাকে বিকেন্দ্রীকরণ বলে। বিকেন্দ্রীকরণে ফলে প্রতিষ্ঠানে কর্মরত অধস্তন কর্মীদের গুরুত্ব বৃদ্ধি পায়। ফলে প্রতিষ্ঠানের প্রতি তারা আন্তরিক হয়। উদ্দীপকের জনাব আশিক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। উক্ত প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে তিনি যোগ্য কর্মীদের সঠিক স্থানে পদায়ন করতে সক্ষম হয়েছেন। তবে তিনি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য যে পরিমাণ ক্ষমতা কর্মীদের থাকা উচিত তা তিনি প্রদান করেননি। যে কারণে কর্মীদের মধ্যে অসন্তোষ ও হতাশা বৃদ্ধি পাচ্ছে।ঊর্ধ্বতন অতিমাত্রায় কর্তৃত্বশালী হলে অধস্তনদের গুরুত্ব হ্রাস পায়। এতে অধস্তন কর্মীরা কাজের প্রতি মনোবল হারায়। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা দিন দিন হ্রাস পায়। তাই প্রতিষ্ঠানের এমন অনেক কাজ আছে যেখানে অধস্তনদের গুরুত্ব দিতে হয়। নচেৎ প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। আর বিকেন্দ্রীকরণের মাধ্যমেই অধস্তনদের গুরুত্ব দেওয়া যায়। তাই আমি মনে করি, ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতির সঠিক বাস্তবায়নের মাধ্যমে উদ্দীপকের কর্মকর্তাদের হতাশা দূরীকরণে সহায়ক হবে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
ব্যবস্থাপনার কোন নীতির বাস্তবায়ন কর্মকর্তাদের মধ্যে হতাশা দূরীকরণে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর