ব্যবস্থাপনাকে কেন সর্বজনীন বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা জ্ঞানের আবশ্যকতা বা প্রয়োগযোগ্যতাকে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলে। ব্যবস্থাপনার সর্বজনীনতা হলো ব্যবস্থাপনার প্রতি সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা ও পছন্দ। বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার আবশ্যকতা যেমনি দৃশ্যমান তেমনি ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ব্যবস্থাপনা অপরিহার্য। যথোপযুক্ত পরিকল্পনা গ্রহণ করে সে অনুযায়ী কাজ করলে উভয় ধরনের প্রতিষ্ঠানই লাভবান হতে পারে।পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছোট-বড় সব প্রতিষ্ঠানকেই উপায়-উপকরণাদির সংহতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ সম্পাদন করতে হয়। এ কারণেই ব্যবস্থাপনাকে সর্বজনীন বিষয় বলা হয়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
ব্যবস্থাপনাকে কেন সর্বজনীন বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর