উদ্দীপকের প্রথমাংশে জনাব নাজমুল হোসেন প্রতিষ্ঠানের কর্মীদের সাথে যে আচরণ করেন তা হেনরি ফেয়লের কোন নীতির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথমাংশে জনাব নাজমুল হোসেন প্রতিষ্ঠানের কর্মীদের সাথে যে আচরণ করেন তা হেনরি ফেয়লের সাম্যের নীতির অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি ন্যায় ও সমান আচরণ প্রদর্শন করাকেই সাম্যের নীতি বলে। সাম্য অর্থ সমান। প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি সমান আচরণ, ন্যায়-বিচার, নিরপেক্ষতা, সুবিচার ও সদ্ব্যবহার করাই এই নীতির মূল প্রতিপাদ্য বিষয়। উদ্দীপকে জনাব নাজমুল হোসেন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সফল উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের সাথে সমান আচরণ করেন। এতে সবাই সন্তুষ্ট হয় এবং কাজে মনোযোগ দেয়। জনাব নাজমুল হোসেনের এমন আচরণ ব্যবস্থাপনার সাম্যের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রথমাংশে জনাব নাজমুল হোসেন প্রতিষ্ঠানের কর্মীদের সাথে যে আচরণ করেন তা হেনরি ফেয়লের সাম্যের নীতির অন্তর্ভুক্ত।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকের প্রথমাংশে জনাব নাজমুল হোসেন প্রতিষ্ঠানের কর্মীদের সাথে যে…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর