উদ্দীপকের জনাব আজিমের মধ্যে আদর্শ ব্যবস্থাপকের কোন গুণের অভাব রয়েছে তা চিহ্নিত পূর্বক তাকে আদর্শ ব্যবস্থাপক বলা যায় কী? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব আজিমের মধ্যে আদর্শ ব্যবস্থাপকের প্রজ্ঞা গুণের অভাব রয়েছে যে কারণে তাকে আদর্শ ব্যবস্থাপক বলা যায় না। ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা সঠিকভাবে চিহ্নিত করে করণীয় নির্ধারণ করার সামর্থ্যকেই ব্যবস্থাপকের প্রজ্ঞা বলে। একজন ব্যক্তি তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা যদি বুঝতে না পারেন, সমস্যা কী হতে পারে যদি ভাবতে না পারেন তবে তার পক্ষে কখনোই ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। আর এই চিন্তা চেতনাগুলো একজন ব্যবস্থাপক তখনই বাস্তবায়ন করতে পারেন যখন তিনি প্রজ্ঞাসম্পন্ন হন। উদ্দীপকে জনাব আজিম রংধনু ফার্নিচার এর উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার অধস্তনদের দায়িত্ব ও কর্তব্যের সুষ্ঠু বণ্টনের সাথে সাথে কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করে থাকেন। তিনি সুযোগ-সুবিধা প্রধানে বৈষম্য প্রদান করেন না। কিন্তু নতুন উদ্যোগ কিংবা পরিকল্পনার আওতায় কাজ করতে ভীত থাকেন। একজন সফল নেতার চিন্তা-চেতনা, ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করার ক্ষমতা অন্য সাধারণ মানুষের চেয়ে ভিন্নতর হবে। উদ্দীপকের জনাব আজিমের মধ্যে একজন নেতার এই সকল ভাবনাগুলো বিদ্যমান ছিল না। তাইতো তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। অর্থাৎ তার মধ্যে ব্যবস্থাপকের প্রজ্ঞা গুণের অভাব রয়েছে, যে কারণে তাকে আদর্শ ব্যবস্থাপক বলা যায় না।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকের জনাব আজিমের মধ্যে আদর্শ ব্যবস্থাপকের কোন গুণের অভাব রয়েছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর