উদ্দীপকে রেড রোজ ফার্নিচারের ব্যবস্থাপনার কোন নীতির অভাব রয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে রেড রোজ ফার্নিচার এ ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতির অভাব রয়েছে। প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের ও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিম্ন স্তরের ব্যবস্থাপকদের হাতে থাকাকে বিকেন্দ্রীকরণ বলে। প্রতিষ্ঠানের এমন অনেক কাজ আছে যেখানে অধস্তনদের গুরুত্ব দিতে হয়। নচেৎ প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। আর বিকেন্দ্রীকরণের মাধ্যমেই অধস্তনদের গুরুত্ব দেওয়া হয়। উদ্দীপকে জনাব জামান রেড রোজ ফার্নিচার এর কর্ণধার। তিনি প্রতিষ্ঠানের কাজকে কাজের প্রকৃতি অনুযায়ী ভাগ করে বিভাগীয় প্রধানদের দায়িত্ব অর্পণ করেছেন। কিন্তু যেকোনো ক্ষেত্রে সিদ্ধান্তের জন্য তার অপেক্ষা করতে হয় বিধায় সময়মতো কাজ সম্পাদন সম্ভব হচ্ছে না। এভাবে অন্যের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতির পরিপন্থি। তাই বলা যায়, উদ্দীপকে রেড রোজ ফার্নিচার এ ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতির অভাব রয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে রেড রোজ ফার্নিচারের ব্যবস্থাপনার কোন নীতির অভাব রয়েছে? বর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর