উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতির প্রতিফলন পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতির প্রতিফলন পাওয়া যায়। প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের ও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিম্ন স্তরের ব্যবস্থাপকদের হাতে থাকাকে বিকেন্দ্রীকরণ বলে। প্রতিষ্ঠানের এমন অনেক কাজ আছে যেখানে অধস্তনদের গুরুত্ব দিতে হয়। নচেৎ প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। আর বিকেন্দ্রীকরণের মাধ্যমেই অধস্তনদের গুরুত্ব দেওয়া হয়। উদ্দীপকে মি. তৌহিদ 'পুষ্টি জুস এন্ড কোং' এর ক্রয় ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কর্মকর্তাদের দক্ষতা ও কর্মকুশলতার প্রতি সম্মান দেখান। প্রতিষ্ঠানের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের দেওয়া আছে। এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতির প্রতিফলন পাওয়া যায়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতির প্রতিফলন পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর