উদ্দীপকে বর্ণিত জনাব কবিরের ব্যবস্থাপনা কাজে গতিশীলতা বাড়ানোর জন্য করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব কবিরের ব্যবস্থাপনা কাজে গতিশীলতা 'বাড়ানোর জন্য প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি বাস্তবায়ন করা উচিত। এ নীতিতে একজন মাত্র নির্বাহী কর্তৃক প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করে। আদেশের ঐক্য নীতির মূলকথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবে। অর্থাৎ প্রত্যেক কর্মী একজনমাত্র নির্বাহীর অধীনে থাকবে এবং তার আদেশ মেনে চলবে। ভুল-ত্রুটি হলে তার নিকটই জবাবদিহি করবে। উদ্দীপকে জনাব কবির কর্ণফুলী ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সুপারভাইজার। প্রকল্পের বিভিন্ন তথ্যের জন্য তাকে প্রকল্প ব্যবস্থাপক জনাব আসিফ এবং প্রকৌশলী জনাব শফিকের কাছে জবাবদিহি করতে হয়। এতে তার কাজে গতিশীলতা বাধা পায়। এটি আদেশের ঐক্যনীতি লঙ্ঘন করে। দ্বৈত অধীনতা বা দু'জন নির্বাহীর অধীনে একজন কর্মী কখনোই সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারে না। কারণ সে একই সময়ে কার আদেশ মেনে চলবে আর কার আদেশ মেনে চলবে না। ফলে কাজে ব্যাঘাত ঘটে, এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। উদ্দীপকে কবিরের ক্ষেত্রেও এমনটি হয়েছে, যা আদেশের ঐক্য নীতির পরিপন্থি। তাই আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত জনাব কবিরের ব্যবস্থাপনা কাজে গতিশীলতা বাড়ানোর জন্য প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি বাস্তবায়ন করা উচিত।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব কবিরের ব্যবস্থাপনা কাজে গতিশীলতা বাড়ানোর জন্য …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর