জনাব কবির ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব কবির ব্যবস্থাপনার নিম্ন স্তরে কর্মরত। যে স্তরের ব্যবস্থাপনা উচ্চ ও মধ্যম স্তরের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে তাদেরকেই নিম্ন স্তরের ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনার কার্যাবলি বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গের সমন্বয়ে নিম্নস্তর ব্যবস্থাপনা গঠিত হয়ে থাকে। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও সুপারভাইজার এ স্তরের অন্তর্ভুক্ত করা হয়। উদ্দীপকে জনাব কবির কর্ণফুলী ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সুপারভাইজার। প্রকল্পের বিভিন্ন তথ্যের জন্য তাকে প্রকল্প ব্যবস্থাপক জনাব আসিফ এবং প্রকৌশলী জনাব শফিকের কাছে জবাবদিহি করতে হয়। সুপারভাইজার নিম্ন স্তরের ব্যবস্থাপক। তাই বলা যায়, জনাব কবির ব্যবস্থাপনার নিম্ন স্তরে কর্মরত।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
জনাব কবির ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর