উদ্দীপকে সোনালি সুগার মিলস লি. এ ব্যবস্থাপনার কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: সোনালি সুগার মিলস লি. এর ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতি অনুসৃত হয়েছে। প্রতিষ্ঠানের সমুদয় কাজকে এর প্রকৃতি অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন বিশেষজ্ঞের ওপর কার্যভার অর্পণ করাকে কার্যবিভাজন নীতি' বলে। এরূপ বিভাজনের ফলে প্রত্যেক বিভাগ ও উপবিভাগে নিয়োজিত জনশক্তির কাজকে সুনির্দিষ্ট করে দেওয়া হয়। ফলে একই ধরনের কাজ করায় প্রতিটি বিভাগে কর্মরত জনশক্তি ঐ কাজে দক্ষতা অর্জনের সুযোগ পায়। উদ্দীপকে সোনালি সুগার মিলস লি. এ হাজার হাজার কর্মী কাজ করে। প্রতিষ্ঠানটি তার যাবতীয় কর্মকাণ্ডকে কাজের ধরন ও প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগ ও উপবিভাগে বিভক্ত করে উপযুক্ত ব্যক্তিকে তা সম্পাদনের দায়িত্ব ও কর্তৃত্ব প্রদান করেন। এভাবে বিভিন্ন বিভাগে বিভক্তির কাজটি ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং সোনালি সুগার মিলস লি. এ ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতি অনুসৃত হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে সোনালি সুগার মিলস লি. এ ব্যবস্থাপনার কোন নীতি অনুসৃত হয়েছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর