'এরূপ নীতি প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে'-উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর: বিন্দ্রেীকরণ নীতি প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে বলে আমি মনে করি। প্রতিষ্ঠানের নিম্ন স্তরের এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিম্ন স্তরের ব্যবস্থাপকদের হাতে থাকাকে বিকেন্দ্রীকরণ বলে। প্রতিষ্ঠানের এমন অনেক কাজ আছে যেখানে অধস্তনদের গুরুত্ব দিতে হয়। নচেৎ প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। আর বিকেন্দ্রীকরণের মাধ্যমেই অধস্তনদের গুরুত্ব দেওয়া হয়। উদ্দীপকে বলা হয়েছে, একটি প্রতিষ্ঠানের কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে নিজের মতামত স্বাধীনভাবে ব্যক্ত করতে পারেন। এতে প্রতিষ্ঠানের মধ্যে একটি চমৎকার কর্মপরিবেশ বিরাজ করছে। প্রতিষ্ঠানের কর্ণধার জনাব কামাল ভূইয়া মনে করেন, ঊর্ধ্বতনের মাধ্যমে সকল সিদ্ধান্ত গৃহীত হলে অধীনস্থরা প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে না। ফলে অধীনস্থদের বিভিন্ন দক্ষতা ও যোগ্যতা থেকে প্রতিষ্ঠান বঞ্চিত হবে। ঊর্ধ্বতন অতিমাত্রায় কর্তৃত্বশালী হলে অধস্তনদের গুরুত্ব হ্রাস পায়। এতে অধস্তন কর্মীরা কাজের প্রতি মনোবল হারায়। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা দিন দিন হ্রাস পায়। তাই প্রতিষ্ঠানের এমন অনেক কাজ আছে যেখানে অধস্তনদের গুরুত্ব দিতে হয়। এতে প্রতিষ্ঠানের প্রতি কর্মীরা ইতিবাচক ধারণা পোষণ করে, প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়। আর বিকেন্দ্রীকরণের মাধ্যমেই অধস্তনদের গুরুত্ব দেওয়া যায়। তাই বিকেন্দ্রীকরণ নীতি প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
'এরূপ নীতি প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে'-উদ্দীপকের আলোকে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর