প্রতিষ্ঠানে উন্নত কর্মপরিবেশ ব্যবস্থাপনার কোন নীতির মাধ্যমে নিশ্চিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানে উন্নত পরিবেশ ব্যবস্থাপনার উদ্যোগের নীতির মাধ্যমে নিশ্চিত হয়েছে। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের নতুন আবিষ্কার ও উদ্ভাবনে আগ্রহী ও অনুপ্রাণিত করার প্রক্রিয়াকে উদ্যোগের নীতি বলে। একটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনের পক্ষে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে চিন্তা করার মতো সবসময় সময় থাকে না। তাই প্রতিষ্ঠানের অধস্তনরা যাতে প্রতিষ্ঠানের সমস্যা ও তার সমাধান নিয়ে ভাবতে পারে প্রতিষ্ঠানে সে পরিবেশ সৃষ্টি করতে হবে। উদ্দীপকে বলা হয়েছে, একটি প্রতিষ্ঠানের কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে নিজের মতামত স্বাধীনভাবে ব্যক্ত করতে পারেন। এতে প্রতিষ্ঠানের মধ্যে একটি চমৎকার কর্মপরিবেশ বিরাজ করছে। প্রতিষ্ঠানের মধ্যে এমন পরিবেশ বিরাজ করার ক্ষেত্রে ব্যবস্থাপনার উদ্যোগের নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই বলা 'যায়, প্রতিষ্ঠানে উন্নত পরিবেশ ব্যবস্থাপনার উদ্যোগের নীতির মাধ্যমে নিশ্চিত হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
প্রতিষ্ঠানে উন্নত কর্মপরিবেশ ব্যবস্থাপনার কোন নীতির মাধ্যমে নিশ্চিত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর