ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মী ও অন্যান্যদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ রক্ষা করার প্রক্রিয়াকে আন্তঃব্যক্তিক ভূমিকা বলে। একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ব্যবস্থাপক প্রতিনিয়ত বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সংযোগ স্থাপন করে থাকে। তাকে প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে হয়। নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে হয়। বাইরের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের কথা শুনতে হয়, প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে হয়। এর সবই একজন দক্ষ ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা হিসেবে গণ্য।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর