উদ্দীপকে জনাব সুকেশ একজন প্রশাসক না ব্যবস্থাপক? মন্তব্য কর।
উত্তর: উদ্দীপকে জনাব সুকেশ একজন প্রশাসক, ব্যবস্থাপক নন। ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে প্রশাসক বলে। আর তাদের কর্মপ্রয়াসকে প্রশাসন বলে। প্রশাসন মূলত মানব দেহের মস্তিষ্কস্বরূপ। কারণ মস্তিষ্ক করণীয় নির্ধারণ করে, আর তা বাস্তবায়িত হয় শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা। অন্যদিকে যে ব্যক্তি ব্যবস্থাপনা কাজের সাথে জড়িত তাকে ব্যবস্থাপক বলে। উদ্দীপকে জনাব সুকেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করলেন তার প্রতিষ্ঠানের চেয়ে পাশের অন্যান্য প্রতিষ্ঠানে শ্রমিকদের তুলনামূলকভাবে বেশি এবং যুক্তিসঙ্গত মজুরি মাসের শুরুতেই পরিশোধ করা হয়। যা তার প্রতিষ্ঠানে করা হয় না। জনাব সুকেশ তার প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ও নীতি প্রণয়নের সাথে সম্পৃক্ত থাকায় তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করলেন। উদ্দীপকের জনাব সুকেশের কর্মকাণ্ডটি ব্যবস্থাপনার প্রশাসক কাজের সাদৃশ। কারণ প্রশাসক প্রতিষ্ঠানের নীতি ও উদ্দেশ্য ঠিক করে এবং তা বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনার সহায়তা গ্রহণ করে। অর্থাৎ প্রশাসক নীতি নির্ধারণ করে আর ব্যবস্থাপক তা বাস্তবায়ন করে। তাই আমি মনে করি, উদ্দীপকের জনাব সুকেশ একজন প্রশাসক ব্যবস্থাপক নন। কারণ তিনি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী কাজের সাথে জড়িত।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে জনাব সুকেশ একজন প্রশাসক না ব্যবস্থাপক? মন্তব্য কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর