উদ্দীপকে জনাব সুকেশের প্রতিষ্ঠানে হেনরী ফেওলের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সুকেশের প্রতিষ্ঠানে হেনরি ফেওলের পারিশ্রমিকের নীতিটি লংঘিত হয়েছে। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের প্রকৃতি, মেধা ও যোগ্যতা অনুযায়ী তাদের উপযুক্ত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের নীতিকেই পারিশ্রমিকের নীতি বলে। অর্থাৎ কাজের বিনিময়ে যা পাওয়া যায় তাই পারিশ্রমিক। উপযুক্ত পারিশ্রমিক কর্মীর মনে সন্তুষ্টি আনে। এতে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজের মান বৃদ্ধি পায়। উদ্দীপকে জনাব সুকেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করলেন তার প্রতিষ্ঠানের চেয়ে পাশের অন্যান্য প্রতিষ্ঠানে শ্রমিকদের তুলনামূলকভাবে বেশি এবং যুক্তিসঙ্গত মজুরি মাসের শুরুতেই পরিশোধ করা হয়। যা তার প্রতিষ্ঠানে করা হয় না। উক্ত মজুরি প্রদান কার্যক্রম ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সুকেশের প্রতিষ্ঠানে হেনরি ফেওলের পারিশ্রমিকের নীতিটি লংঘিত হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে জনাব সুকেশের প্রতিষ্ঠানে হেনরী ফেওলের কোন নীতিটি লঙ্ঘিত হয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর