নতুন সুপারভাইজারের কোন ব্যবস্থাপকীয় দক্ষতার কারণে শ্রমিকরা পারদর্শী হয়ে ওঠবে বলে ধারণা করা হচ্ছে? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সুপারভাইজারের কারিগরি দক্ষতা থাকলে জনাব সোহেলের প্রত্যাশা পূরণ হবে বলে আমি মনে করি। একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে যে বিশেষ পদ্ধতি, কলাকৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারার দক্ষতাকেই কারিগরি দক্ষতা বলে। প্রতিটি-কাজের সাথেই কমবেশি কারিগরি দক্ষতার প্রয়োজন হয়। কোনো যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা যেমন কারিগরি দক্ষতা তেমনি কোম্পানির হিসাব সংরক্ষণ, উদ্বৃত্তপত্র তৈরির জ্ঞানও কারিগরি দক্ষতার আওতাধীন। উদ্দীপকে জনাব সোহেল উৎপাদন বিভাগে দায়িত্বরত কর্মকর্তা। তিনি ব্যবস্থাপনা পরিচালকের আদিষ্ট হয়ে উৎপাদন বিভাগের যাবতীয় কার্যসম্পাদন করেন এবং এর জন্য তিনি দায়বদ্ধ থাকেন। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিনি একজন সুপারভাইজার নিয়োগ দিতে চান। তার প্রত্যাশা নিয়োজিত সুপারভাইজার মেশিনারিজ ব্যবহারে দক্ষ এবং শ্রমিকদের দিয়ে হাতেকলমে কাজ বুঝিয়ে দিতে পারদর্শী হবে। প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে দ্রুত সমৃদ্ধি অর্জনে দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ ব্যবস্থাপক দক্ষতার সাথে ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করতে পারলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব হয়। অন্যদিকে ব্যবস্থাপক অদক্ষ হলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই সুপারভাইজারের মধ্যে যদি কারিগরি দক্ষতা থাকে তবে প্রতিষ্ঠানটি, তার লক্ষ্য অর্জনে সমর্থ হবে। এতে জনাব সোহেলের প্রত্যাশা পূরণ হবে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
নতুন সুপারভাইজারের কোন ব্যবস্থাপকীয় দক্ষতার কারণে শ্রমিকরা পারদর্শী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর