উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা আনয়নে ব্যবস্থাপনা পরিচালকের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা আনয়নে ব্যবস্থাপনা পরিচালকের বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণ যৌক্তিক হবে বলে আমি মনে করি। এ নীতিতে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়ার পর্যাপ্ত ক্ষমতা যোগ্যতা অনুযায়ী নিম্ন স্তরের কর্মীদের দেওয়া হয়। এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মী সিদ্ধান্ত নেওয়ার সব ক্ষমতা নিজের কাছে রাখেন না। এতে নিম্ন স্তরের কর্মীরা সন্তুষ্ট থাকে ও সিদ্ধান্ত গ্রহণে গতিশীলতা আসে। উদ্দীপকের প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগের কর্মীরা নিজ বিভাগীয় প্রধানের নির্দেশে কাজ করে। কিন্তু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব আয়মান বিভাগীয় প্রধানগণকে প্রতিষ্ঠানের লিখিত নীতিমালা ও নির্দেশনার বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে চান না। এতে প্রতিষ্ঠানের কাজের গতি কমে গেছে। এ অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার কিছু ক্ষমতা নিম্ন স্তরের কর্মীদের দেওয়া যেতে পারে। বৈশিষ্ট্য অনুযায়ী এটি বিকেন্দ্রীকরণ নীতির সাথে সম্পর্কিত। এ নীতি অনুযায়ী প্রতিষ্ঠানটির বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে হবে। এতে কাজে কোনো সমস্যা হলে তা সমাধানের উপায় জানতে বার বার ঊর্ধ্বতনের কাছে যেতে হবে না। এক্ষেত্রে তারা নিজেরাই দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। এতে বিভাগীয় প্রধানদের কাজ দ্রুত হওয়ার পাশাপাশি জনাব আয়মানেরও কাজের চাপ কমে যাবে। ফলে প্রতিষ্ঠানের সব বিভাগের কর্মকর্তারা সন্তুষ্ট থাকবেন। সুতরাং, বিকেন্দ্রীকরণ নীতির মাধ্যমেই প্রতিষ্ঠানটির কাজের গতি বাড়ানো সম্ভব।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা আনয়নে ব্যবস্থাপনা পরি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর