উদ্দীপকে জনাব আয়মান ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আয়মান ব্যবস্থাপনায় দায়িত্ব ও কর্তৃত্বের সমতা নীতি অনুসরণ করেছেন। কোনো কাজের দায়িত্ব দিলে এর জন্য প্রয়োজনীয় কর্তৃত্ব ও ক্ষমতা দিতে হয়। এতে কর্মীদের কাছ থেকে কাজ আদায় করা সহজ হয়। আর প্রতিষ্ঠানের কাজের মধ্যে শৃঙ্খলাও বজায় থাকে। উদ্দীপকের জনাব আয়মান রাবতা ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার অধীনে প্রতিটি বিভাগে বিভাগীয় প্রধানগণ কর্মরত আছেন। তারা নিজ নিজ বিভাগের সব ক্ষমতার অধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালকের কাছেও দায়বদ্ধ থাকে। এক্ষেত্রে বিভাগীয় প্রধানরা নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন। এ দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা বা কর্তৃত্বও তাদের রয়েছে। অর্থাৎ, তাদেরকে অর্পিত দায়িত্ব ও কর্তৃত্বের মধ্যে ভারসাম্য আছে। এসব বৈশিষ্ট্য দায়িত্ব ও কর্তৃত্বের সমতা নীতির সাথে মিলে যায়। সুতরাং, জনাব আয়মান দায়িত্ব ও কর্তৃত্বের সমতা নীতি অনুসরণ করেন।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে জনাব আয়মান ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর