বিভাগীয় প্রধানের কথাটি ব্যবস্থাপনার যে নীতিকে ইঙ্গিত করেছে তা কি সত্যিই কর্মী সন্তুষ্টি অর্জনে সহায়ক? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: বিভাগীয় প্রধানের কথাটি ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতির প্রতি ইঙ্গিত করেছে, যা সত্যিই কর্মী সন্তুষ্টি অর্জনে সহায়ক বলে আমি মনে করি। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের প্রকৃতি, মেধা ও যোগ্যতা অনুযায়ী তাদের উপযুক্ত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের নীতিকেই পারিশ্রমিকের নীতি বলে। যেকোনো প্রতিষ্ঠানেই কর্মরত জনশক্তি তার মেধা, যোগ্যতা ও কাজ অনুযায়ী উপযুক্ত পারিশ্রমিক প্রত্যাশা করে। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ জনবল ধরে রেখে দক্ষতার সাথে কার্যক্রম পরিচালনায় এ নীতির যথাযথ অনুসরণের কোনো বিকল্প নেই। উদ্দীপকে সায়মন বিবিএ পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে। উক্ত প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান বললেন তাদের প্রতিষ্ঠানে পদমর্যাদা অনুসারে ভিন্ন ভিন্ন নির্দিষ্ট বেতন কাঠামো আছে যেন কর্মীদের মধ্যে কোনো অসন্তুষ্টি না জাগে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি কর্মীদের বেতন প্রদানের মাধ্যমে ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতিটি অনুসরণ করছে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের ন্যায্য পারিশ্রমিক প্রদান করা উচিত। কারণ ন্যায্য পারিশ্রমিক পেলে কর্মীরা কাজের প্রতি সন্তুষ্ট হয় এবং উৎসাহ নিয়ে কাজ করে। ফলে সহজেই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা যায়। সুতরাং প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধানের কথাটি ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতির প্রতি ইঙ্গিত করেছে। এরূপ নীতি সত্যিই কর্মী সন্তুষ্টি অর্জনে সহায়ক হবে বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
বিভাগীয় প্রধানের কথাটি ব্যবস্থাপনার যে নীতিকে ইঙ্গিত করেছে তা কি সত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর