উদ্দীপকে সায়মন প্রথমত ব্যবস্থাপনার কোন নীতির কথা ভেবেছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সায়মন প্রথমত ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতির কথা ভেবেছিল। প্রতিষ্ঠানের কর্মীদের যোগ্যতা অনুযায়ী যোগ্য স্থানে নিয়োজিত করা এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃঙ্খলভাবে স্থাপন করাকে শৃঙ্খলার নীতি বলে। যেকোনো কাজে শৃঙ্খলা থাকা আবশ্যক। যে প্রতিষ্ঠানে শৃঙ্খলা নেই সে প্রতিষ্ঠান উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়। উদ্দীপকে সায়মন সদ্য বিবিএ পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে। প্রথম দিন অফিসে গিয়ে তিনি লক্ষ্য করলেন প্রতিটি কর্মীকেই তার শিক্ষা ও দক্ষতা অনুসারে নির্দিষ্ট বিভাগে পদায়ন করা হয়েছে। সে ভাবল এরূপ নীতিতে সত্যি কাজের গতি ও মান বৃদ্ধি পাচ্ছে। জনাব সায়মনের ভাবনাটি শৃঙ্খলার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সায়মন প্রথমত ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতির কথা ভেবেছিল।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে সায়মন প্রথমত ব্যবস্থাপনার কোন নীতির কথা ভেবেছিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর