উদ্দীপকে জনাব রশিদ এর মধ্যে ব্যবস্থাপকের কোন গুন পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রশিদের মধ্যে ব্যবস্থাপকের যোগাযোগ দক্ষতার গুণটি পরিলক্ষিত হয়েছে। একজন ব্যবস্থাপকের দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করতে হলে প্রতিষ্ঠানের ভেতর এবং বাইরের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। বিভিন্ন পক্ষের সাথে এ ধরনের যোগাযোগ রক্ষা করে প্রতিষ্ঠানের সাফল্য অর্জনের দক্ষতা কে যোগাযোগের দক্ষতা বলে। যোগাযোগের এ দক্ষতা অর্জনের জন্য একজন ব্যবস্থাপক্ষে অবশ্যই ফলপ্রসূ যোগাযোগের নীতি, পদ্ধতি ও কৌশল সম্পর্কে জানতে হয়। উদ্দীপকে কোভিদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপক জনাব রশিদ যথেষ্ট বিচক্ষণ ও মেধা শক্তির অধিকারী। তিনি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে উত্তম সম্পর্ক বজায় রেখে দ্রুত লক্ষ্যস্থানে পৌঁছাতে চান। এজন্য তিনি প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং বাইরে বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করেন। আমি রশিদের এমন যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থাপকের যোগাযোগের দক্ষতা গুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রশিদের মধ্যে ব্যবস্থাপকের যোগাযোগ দক্ষতার গুণটি পরিলক্ষিত হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে জনাব রশিদ এর মধ্যে ব্যবস্থাপকের কোন গুন পরিলক্ষিত হয়েছে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর