প্রতিষ্ঠানে কর্মীদের ধরে রাখতে হলে ব্যবস্থাপনার যে নীতিটি অনুসরণ করতে হবে, তার গুরুত্ব তুলে ধর।
উত্তর: প্রতিষ্ঠানে কর্মীদের ধরে রাখতে হলে ব্যবস্থাপনার চাকরির স্থায়িত্বের নীতিটি অনুসরণ করতে হবে। কর্মীদের চাকরির নিশ্চয়তা প্রদান করে কর্মীদের মধ্যে প্রতিষ্ঠান সম্পর্কে আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধি করাকে চাকরির স্থায়িত্বের নীতি বলে। কর্মীরা সর্বদা চাকরির স্থায়িত্ব পেতে চায়। এতে তারা নিরাপত্তা অনুভব করে। কর্মীরা প্রতিষ্ঠানে নিরাপদে কাজ করতে পারলে উৎসাহ নিয়ে কাজ করতে পারে। উদ্দীপকে জনাব জামাল একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। কাজে যোগদানের পর তিনি লক্ষ্য করলেন এখানকার কর্মীরা তাদের কাজ যথাযথভাবে পালন করছে না। তাই তিনি কর্মীদের প্রত্যেকের কাজ বিভিন্ন ভাগে ভাগ করে নির্দিষ্ট করে দেন। এছাড়াও তিনি লক্ষ্য করলেন প্রতিষ্ঠানের অনেক কর্মীর নিয়োগ অস্থায়ী এবং চুক্তিভিত্তিক হওয়ায় প্রায়ই দক্ষ কর্মীরা প্রতিষ্ঠান ত্যাগ করতে বাধ্য হয়। যার কারণে তিনি তাদের কাছ থেকে যথাযথভাবে কাজ আদায় করতে পারছেন না। ব্যবস্থাপনার গতিশীলতা বৃদ্ধি বা রক্ষা করতে হলে কর্মীদের চাকরিকালীন মেয়াদ বা সময়ের স্থায়িত্ব থাকা উচিত। অর্থাৎ প্রতিষ্ঠানে কর্মীদের চাকরির একটি নির্দিষ্ট মেয়াদকাল থাকতে হবে। শ্রমিক-কর্মীদের চাকরির স্থায়িত্ব থাকলে তারা মানসিক অশান্তি ও অস্থিরতায় ভুগবে না। ফলে তাদের মধ্যে নিরাপত্তাবোধ ও মানসিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। প্রতিষ্ঠান ত্যাগ করার মানসিকতা হ্রাস পাবে। তাই আমি মনে করি, প্রতিষ্ঠানে কর্মীদের ধরে রাখতে হলে ব্যবস্থাপনার চাকরির স্থায়িত্বের নীতিটি অনুসরণ করতে হবে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
প্রতিষ্ঠানে কর্মীদের ধরে রাখতে হলে ব্যবস্থাপনার যে নীতিটি অনুসরণ কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর