উদ্দীপকে ব্যবস্থাপকীয় কোন দক্ষতা প্রতিষ্ঠানে কর্মীদের সন্তুষ্টি অর্জনে সহায়তা করেছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ব্যবস্থাপকীয় আন্তঃব্যক্তিক দক্ষতা প্রতিষ্ঠানে কর্মীদের সন্তুষ্টি অর্জনে সহায়ক। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মী ও অন্যান্যদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ রক্ষা করার দক্ষতাকে আন্তঃব্যক্তিক দক্ষতা বলে। এ ধরনের দক্ষতা পালন করতে গিয়ে একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে হয়, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে হয়। উদ্দীপকে জনাব কাওসার ডায়মন্ড এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানে উৎপাদন, বিপণনসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিজে গ্রহণ করেন। অন্যদিকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করে। তিনি প্রতিষ্ঠানের সব বিভাগের কর্মীদের সাথে যোগাযোগের মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখেন। এছাড়াও তিনি কর্মীদের সমস্যা সহানুভূতিশীলতার সাথে বিবেচনা করে সমাধানের ব্যবস্থা নেন বলে কর্মীরা সন্তুষ্ট। প্রতিষ্ঠানের সকল স্তরে আন্তঃব্যক্তিক দক্ষতার কম-বেশি প্রয়োজন। কারণ এ ধরনের দক্ষতা বলেই একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে পারে, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে পারে। প্রতিষ্ঠানে এরূপ দক্ষতা বিরাজ করলে প্রতিষ্ঠানের সকলের মধ্যে একটা সুসম্পর্কের সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠান উন্নতি সাধন করতে পারে। এরূপ দক্ষতার বলেই একজন ব্যবস্থাপক সফল ব্যবস্থাপকে পরিণত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে ব্যবস্থাপকীয় আন্তঃব্যক্তিক দক্ষতা প্রতিষ্ঠানে কর্মীদের সন্তুষ্টি অর্জনে সহায়ক।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে ব্যবস্থাপকীয় কোন দক্ষতা প্রতিষ্ঠানে কর্মীদের সন্তুষ্টি অর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর