উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ে বিগত বছরগুলোতে মুনাফা লাভের পিছনে 'একতাই বল নীতি'টির গুরুত্ব মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ে বিগত বছরগুলোতে মুনাফা লাভের পিছনে 'একতাই বল নীতি'টির গুরুত্ব অপরিসীম বলে আমি মনে করি। একতাই বল নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের সব কর্মী ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্য অর্জনে কাজ করে। এর ফলে কর্মীদের মধ্যে দলগত চেতনা তৈরি হয়। এটি প্রতিষ্ঠানের 'লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই নীতি কর্মীদের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতা বাড়ায়। উদ্দীপকে রাজন এমবিএ পাস করে একটি কোম্পানিতে চাকরি পান। তিনি লক্ষ্য করেছেন যে সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে কাজ করছে। এছাড়া কোম্পানির নিয়ম-কানুন তার ভালো লেগেছে। এই ঐক্যের ফলেই কোম্পানিটি বিগত কয়েক বছর যাবত বেশ ভালো মুনাফা করছে। এই ঐক্যবদ্ধতা ব্যবস্থাপনার একতায় বল নীতির সঠিক প্রয়োগকে নির্দেশ করে। উদ্দীপকের প্রতিষ্ঠানে একতাই বল নীতি কর্মীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে। এই নীতি কর্মীদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস তৈরি করে। এতে কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ে। এছাড়া ঐক্যবদ্ধভাবে কাজ করার কারণে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সংঘাত কমে যায়। তাই বলা যায়, একতাই বল নীতির সফল বাস্তবায়নের কারণে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ে বিগত বছরগুলোতে মুনাফা লাভের পিছনে 'একতাই …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর