কর্মীদের মধ্যে অসন্তোষ দূর করতে করণীয় বিশ্লেষণ করো।
উত্তর: কর্মীদের মধ্যে অসন্তোষ দূর করতে সাম্যের নীতি অনুসরণ করা উচিত বলে আমি মনে করি। এ নীতি অনুযায়ী সকল কর্মীর প্রতি সমান আচরণ করা হয়। আর কর্মীদের কাজের যথাযথ মূল্যায়ন করা হয়। যোগ্যতা ও সমতার ভিত্তিতে বেতন, পদোন্নতি ও অন্যান্য সুবিধা দেওয়ার ব্যবস্থা এ নীতিতে নিশ্চিত করা হয়। এটি ন্যায়পরায়ণতার সাথে সম্পর্কিত। উদ্দীপকে জনাব শাফী তার প্রতিষ্ঠানের কর্মীদের যথাযথ আর্থিক সুযোগ-সুবিধা দিয়ে থাকেন। এক্ষেত্রে তিনি পারিশ্রমিকের নীতি অনুসরণ করেন। কিন্তু প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব আশিক শুধুমাত্র নিজ এলাকার প্রার্থীদের পদোন্নতির বিষয়ে যত্নবান থাকেন। ফলে ফলে অন্যান্য কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। উক্ত পরিস্থিতিতে সাম্যের নীতির অনুসরণ করতে হবে। এর আওতায় সব কর্মীকে সমানভাবে মূল্যায়ন করা হবে। এতে জনাব আশিকের পক্ষপাতিত্বমূলক মূল্যায়ন দূর হবে। আর সঠিক মূল্যায়ন নিশ্চিত হলে যোগ্য কর্মীরা প্রতিষ্ঠানটিতে পদোন্নতি পাবে। এর মাধ্যমে বিদ্যমান কর্মী অসন্তোষ দূর হবে। তাই বলা যায়, সাম্যের নীতির অনুসরণে উক্ত প্রতিষ্ঠানে বিদ্যমান কর্মীদের মধ্যে অসন্তোষ দূর করা সম্ভব।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
কর্মীদের মধ্যে অসন্তোষ দূর করতে করণীয় বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর