এফ.ডব্লিউ. টেলর প্রদত্ত বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিগুলো লেখো।
উত্তর: ব্যবস্থাপনায় গতানুগতিক পদ্ধতির পরিবর্তে আধুনিক বিজ্ঞানভিত্তিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের সবক্ষেত্রে দক্ষতা অর্জনের প্রচেষ্টা হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। এফ. ডব্লিউ টেলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ৪টি নীতির কথা তুলে ধরেছেন। এগুলো হলো- ১. গতানুগতিক হাতুড়ে পদ্ধতির পরিবর্তে প্রতিটি কাজে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার; ২. বৈজ্ঞানিক পদ্ধতিতে কর্মী নির্বাচন, প্রশিক্ষণ ও তাদের উন্নয়ন; ৩. ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা এবং ৪. ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে দায়িত্ব এবং কর্তব্যের সুষ্ঠু বণ্টন। বৃহদায়তন উৎপাদনে এ নীতিগুলো তৎকালীন সময়ে বড় ভূমিকা রাখে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
এফ.ডব্লিউ. টেলর প্রদত্ত বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিগুলো লেখো।
উত্তর