ব্যবস্থাপনার কোন নীতির অভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানের অসন্তোষ দেখা দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির অভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানে অসন্তোষ দেখা দেয়। প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চ স্তরের ব্যবস্থাপকদের হাতে কেন্দ্রীভূত থাকাকে কেন্দ্রীকরণ বলে। অপরদিকে প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিম্ন স্তরের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলে। তবে উভয়ের কর্তৃত্বের মধ্যে ভারসাম্য থাকতে হবে। নচেৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন ব্যাহত হবে। উদ্দীপকে জনাব আবীর একটি শিল্প প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেন। তিনি কর্মীদের মধ্যে অসন্তোষ দেখে হতাশ। কারণ অনুসন্ধান করে দেখলেন যে, প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীরা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে। কিন্তু প্রতিষ্ঠানে যদি কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণ করা হতো তবে এমনটি হতো না। তাই আমি মনে করি, ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির অভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানে অসন্তোষ দেখা দেয়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
ব্যবস্থাপনার কোন নীতির অভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানের অসন্তোষ দেখা দে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর