কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে ভারসাম্য বিধান করতে হয় কেন?
উত্তর: প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মীকে কার্যসম্পাদনের জন্য কর্তৃত্ব অর্পণের সাথে সাথে সমপরিমাণ দায়িত্ব অর্পণ করাকে কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি বলে। কর্তৃত্ব ও দায়িত্ব পরস্পর নিবিড়ভাবে সম্পর্কিত। কর্তৃত্ব হলো আদেশ প্রদানের অধিকার। আর দায়িত্ব হলো কোনো অর্পিত কাজ সম্পাদনের দায়। প্রতিষ্ঠানে কোনো কর্মীকে দায়িত্ব অর্পণ করা হলে সাথে সাথে দায়িত্ব পালনের জন্য সমপরিমাণ কর্তৃত্ব বা ক্ষমতা প্রদান করতে হবে। দায়িত্বের চেয়ে ক্ষমতা বেশি হলে ক্ষমতার অপব্যবহার হয়। অনুরূপভাবে ক্ষমতার চেয়ে দায়িত্ব বেশি হলে কর্মী হতাশ হয়ে পড়ে। তাই কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে ভারসাম্য বিধান করতে হয়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে ভারসাম্য বিধান করতে হয় কেন?
উত্তর