"উদ্দীপকে জনাব পারভেজকে ব্যবস্থাপনার কোন নীতি না থাকায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়?" ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব পারভেজকে ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতি না মানায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এ নীতিতে প্রতিষ্ঠানের কাজকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করা হয়। কার্যবিভাজনের নীতি অনুসারে প্রতিষ্ঠানের কার্যাবলিকে কাজের ধরন অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিদের অভিজ্ঞতা ও দক্ষতা অনুসারে বণ্টন করা হয়। উদ্দীপকে জনাব পারভেজ অজান্তা লিমিটেডের একজন কম্পিউটার অপারেটর। তাকে একই সাথে প্রতিষ্ঠানের বিপণন ও হিসাব বিভাগের কাজ করতে হয়। উক্ত দুটি কাজ করতে গিয়ে তাকে প্রায়ই বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কিন্তু প্রতিষ্ঠানের কাজ বিভক্ত থাকলে তাকে দুটি বিভাগের কাজ করতে হতো না, যা কার্যবিভাজন নীতির পরিপন্থি। তাই বলা যায়, উদ্দীপকে জনাব পারভেজকে ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতি না মানায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
"উদ্দীপকে জনাব পারভেজকে ব্যবস্থাপনার কোন নীতি না থাকায় বিব্রতকর অবস…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর