“উদ্দীপকে মি. সাজিন উক্ত প্রতিষ্ঠানের একজন প্রশাসক”- তুমি কী একমত? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে মি. সাজিন উক্ত প্রতিষ্ঠানের একজন সফল প্রশাসক-এর সাথে আমি একমত। ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে প্রশাসক বলে। আর তাদের কর্মপ্রয়াসকে প্রশাসন বলে। প্রশাসন মূলত মানব দেহের মস্তিষ্কস্বরূপ। কারণ মস্তিষ্ক করণীয় নির্ধারণ করে, আর তা বাস্তবায়িত হয় শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা। প্রশাসন মূলত প্রতিষ্ঠানের মূল কর্তৃত্বের অধিকারী হয়। উদ্দীপকে জনাব আলিফ চৌধুরী 'নীলাচল ফ্যাশন' নামে একটি তৈরি পোশাক কারখানা প্রতিষ্ঠা করেন। উক্ত প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ৩৫০ জন। এদের মালিকের পরিচিত, অপেক্ষাকৃত দক্ষ কর্মকর্তা হিসেবে মি. সাজিন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। তাছাড়া তার প্রণীত নীতি ও পরিকল্পনা ব্যবহার করে প্রতিষ্ঠানটি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। উদ্দীপকের মি. সাজিনের কর্মকাণ্ডটি ব্যবস্থাপনার প্রশাসক কাজের সাদৃশ।কারণ প্রশাসন প্রতিষ্ঠানের নীতি ও উদ্দেশ্য ঠিক করে এবং তা বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনা ও সংগঠনের সহায়তা গ্রহণ করে। এক্ষেত্রে মি. সাজিনও প্রতিষ্ঠানের নীতি ও পরিকল্পনা প্রণয়ন করে এবং তা ব্যবস্থাপনা ও সংগঠনের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করে। তাই প্রশাসনের কাজে কোনো ভুল হলে ব্যবস্থাপনার কাজেও ভুল হয়। মূলত প্রশাসনের দক্ষতা, নৈপুণ্যতা ও কর্তব্যনিষ্ঠার উপরই সমস্ত প্রতিষ্ঠানের সফলতা বহুলাংশে নির্ভরশীল। সুতরাং মি. সাজিন উক্ত প্রতিষ্ঠানের একজন দক্ষ প্রশাসক।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
“উদ্দীপকে মি. সাজিন উক্ত প্রতিষ্ঠানের একজন প্রশাসক”- তুমি কী একমত? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর