মি. জহির ও মি. মনিরে ব্যবস্থাপকীয় দক্ষতার সংমিশ্রণের কারণেই উল্লিখিত প্রতিষ্ঠান সামনে এগিয়ে যাচ্ছে। তুমি কি এ বিষয়ে একমত? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: মি. জহির উচ্চ স্তরের ব্যবস্থাপক এবং মি. মনির মধ্য স্তরের ব্যবস্থাপক, এদের উভয়ের ব্যবস্থাপকীয় দক্ষতার সংমিশ্রণের কারণেই উল্লিখিত প্রতিষ্ঠান সামনে এগিয়ে যাচ্ছে। যে স্তরে প্রতিষ্ঠানের নীতি ও কৌশল প্রণয়ন করা হয় ঐ স্তরের উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। অন্যদিকে, যে স্তরের ব্যবস্থাপক উচ্চ স্তরের ব্যবস্থাপকের দেওয়া নীতি ও কৌশল নিম্ন স্তরের ব্যবস্থাপকদের দিয়ে বাস্তবায়ন করে ঐ স্তরকে মধ্য স্তরের ব্যবস্থাপনা বলে। উদ্দীপকে মি. জহির ও মি. মনির একই প্রতিষ্ঠানে কর্মরত। তাদের দু'জনের দায়িত্ব ও কর্মসম্পাদনের ওপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। এদের মধ্যে মি. জহির প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নীতিমালা নির্ধারণ করেন। অন্যদিকে মি. মনির প্রতিষ্ঠানে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ দেয়। এদের উভয়ের সমন্বিত প্রয়াস ও নৈপুণ্যে প্রতিষ্ঠানের সুনাম ও সফলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে দ্রুত সমৃদ্ধি অর্জনে দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ ব্যবস্থাপক দক্ষতার সাথে ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করতে পারলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব হয়। অন্যদিকে ব্যবস্থাপক অদক্ষ হলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। উদ্দীপকে মি. জহির ও মি. মনির উভয়েই দক্ষতার সাথে তাদের ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করছে। এদের উভয়ের ব্যবস্থাপকীয় দক্ষতার সংমিশ্রণের কারণেই উল্লিখিত প্রতিষ্ঠান সামনে এগিয়ে যাচ্ছে বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
মি. জহির ও মি. মনিরে ব্যবস্থাপকীয় দক্ষতার সংমিশ্রণের কারণেই উল্লিখি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর