মি. মনির ব্যবস্থাপক হিসেবে কোন স্তরের দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. মনির ব্যবস্থাপক হিসেবে মধ্য স্তরের দায়িত্ব পালন করছেন। এ স্তরের ব্যবস্থাপক উচ্চ স্তরের ব্যবস্থাপকের দেওয়া নীতি ও কৌশল নিম্ন স্তরের ব্যবস্থাপকদের দিয়ে বাস্তবায়ন করে। মধ্যন্তরীয় বা বিভাগীয় নির্বাহীদের সমন্বয়ে এ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। যেমন- উৎপাদক ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক ইত্যাদি। উদ্দীপকে মি. জহির ও মি. মনির একই প্রতিষ্ঠানে কর্মরত। তাদের দু'জনের দায়িত্ব ও কর্মসম্পাদনের ওপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। এদের মধ্যে মি. মনির প্রতিষ্ঠানে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ দেয়। মি. মনিরের এমন কার্যক্রম মধ্য স্তরের ব্যবস্থাপনার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. মনির ব্যবস্থাপক হিসেবে মধ্য স্তরের দায়িত্ব পালন করছেন।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
মি. মনির ব্যবস্থাপক হিসেবে কোন স্তরের দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর