উদ্দীপকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মি. তৌহিদ এর সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনার কোন দক্ষতা সহায়ক হিসেবে কাজ করেছে বলে তুমি মনে কর?-তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মি. তৌহিদের সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনার আন্তঃব্যক্তিক দক্ষতা সহায়ক হিসেবে কাজ করেছে। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মী ও অন্যান্যদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ রক্ষা করার দক্ষতাকে আন্তঃব্যক্তিক দক্ষতা বলে। এ ধরনের দক্ষতা পালন করতে গিয়ে একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে হয়, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে হয়। উদ্দীপকে 'বন্ধন' একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মি. তৌহিদ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সকল কর্মীর কাজ মূল্যায়ন করেন। বিক্রয় ব্যবস্থাপকের কাজ বিশ্লেষণ করে তিনি দেখতে পান চট্টগ্রাম অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক মি. সুমন বিগত বছরের তুলনায় তুলনায় ১০% বেশি পণ্য বিক্রয় করেছেন। অন্যদিকে সিলেট অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক মি. আবির পূর্ববর্তী বছরের তুলনায় ২৫% অধিক পণ্য বিক্রয় করেছেন। এক্ষেত্রে যোগ্যতা বিবেচনা করে মি. তৌহিদ মি. আবিরকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করেন।' ফলে প্রতিষ্ঠানটি ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ৭৫ কোটি টাকা বেশি মুনাফা অর্জন করে। প্রতিষ্ঠানের সকল স্তরে আন্তঃব্যক্তিক দক্ষতার কম-বেশি প্রয়োজন। কারণ এরূপ দক্ষতা বলেই একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে পারে, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে পারে। এছাড়াও আন্তঃব্যক্তিক দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানের সকলের মধ্যে একটা সুসম্পর্কের সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠান উন্নতি সাধন করতে পারে। উদ্দীপকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মি. তৌহিদের মধ্যেও এমন দক্ষতা রয়েছে, যা প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করেছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মি. তৌহিদ এর সিদ্ধান্ত গ্রহণে ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর