মি. তৌহিদ পদোন্নতির ক্ষেত্রে ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. তৌহিদ পদোন্নতির ক্ষেত্রে ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতিটি অনুসরণ করেছেন। এ নীতিতে প্রতিষ্ঠানে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃঙ্খলভাবে সাজানো হয়। যেকোনো কাজে শৃঙ্খলা থাকা আবশ্যক। যে প্রতিষ্ঠানে শৃঙ্খলা নেই সে প্রতিষ্ঠান উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়। শৃঙ্খলা নীতির মূল লক্ষ্য হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করা। উদ্দীপকে 'বন্ধন' একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মি. তৌহিদ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সকল কর্মীর কাজ মূল্যায়ন করেন। বিক্রয় ব্যবস্থাপকের কাজ বিশ্লেষণ করে তিনি দেখতে পান চট্টগ্রাম অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক মি. সুমন বিগত বছরের তুলনায় তুলনায় ১০% বেশি পণ্য বিক্রয় করেছেন। অন্যদিকে সিলেট অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক মি. আবির পূর্ববর্তী বছরের তুলনায় ২৫% অধিক পণ্য বিক্রয় করেছেন। এক্ষেত্রে যোগ্যতা বিবেচনা করে মি. তৌহিদ মি. আবিরকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করেন, যা ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই 'বলা যায়, মি. তৌহিদ পদোন্নতির ক্ষেত্রে ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতিটি অনুসরণ করেছেন।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
মি. তৌহিদ পদোন্নতির ক্ষেত্রে ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছেন? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর