উদ্দীপকে জনাব সুলতান একজন প্রশাসক না ব্যবস্থাপক? মন্তব্য কর।
উত্তর: উদ্দীপকে জনাব সুলতান একজন প্রশাসক, ব্যবস্থাপক নয়। ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে প্রশাসক বলে। এরা প্রতিষ্ঠানের নীতি ও কৌশল প্রণয়ন করে থাকে। অন্যদিকে যারা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাজের সাথে জড়িত তাদেরকে ব্যবস্থাপক বলে। উদ্দীপকে জনাব সুলতান কিছুদিন যাবৎ লক্ষ করলেন তার প্রতিষ্ঠানের চেয়ে পাশের অন্যান্য প্রতিষ্ঠানে শ্রমিকদের তুলনামূলকভাবে বেশি এবং যুক্তিসঙ্গত মজুরি মাসের শুরুতেই পরিশোধ করা হয়। যা তার প্রতিষ্ঠানে করা হয় না। প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ও নীতি প্রণয়ন কাজের সাথে সম্পৃক্ত। প্রশাসকগণ প্রতিষ্ঠানের নীতি ও কৌশল প্রণয়ন করে। ব্যবস্থাপকগণ প্রশাসকের দেওয়া' নীতি ও কৌশল অনুযায়ী কাজ বাস্তবায়ন করে। উদ্দীপকের জনাব সুলতানও তার প্রতিষ্ঠানের জন্য নীতি ও কৌশল প্রণয়ন করে, যা প্রশাসকের কাজের অন্তর্ভুক্ত। তাই আমি মনে করি, উদ্দীপকে জনাব সুলতান একজন প্রশাসক, ব্যবস্থাপক নয়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে জনাব সুলতান একজন প্রশাসক না ব্যবস্থাপক? মন্তব্য কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর