উদ্দীপকে জনাব সুলতানের প্রতিষ্ঠানে হেনরী ফেওলের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সুলতানের প্রতিষ্ঠানে হেনরি ফেওলের পারিশ্রমিকের নীতি লংঘিত হয়েছে। এ নীতিতে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর কাজের প্রকৃতি, পরিমাণ, যোগ্যতা, শ্রম সময়, জীবনযাত্রার ব্যয়, পারিপার্শ্বিক অবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদান করে। উপযুক্ত পারিশ্রমিক কর্মীর মনে সন্তুষ্টি আনে। উদ্দীপকে জনাব সুলতান কিছুদিন যাবৎ লক্ষ্য করলেন তার প্রতিষ্ঠানের চেয়ে পাশের অন্যান্য প্রতিষ্ঠানে শ্রমিকদের মজুরি তুলনামূলকভাবে বেশি এবং যুক্তিসঙ্গত মজুরি মাসের শুরুতেই পরিশোধ করা হয়। যা তার প্রতিষ্ঠানে করা হয় না। জনাব সুলতানের এমন কার্যক্রম ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতির পরিপন্থি। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সুলতানের প্রতিষ্ঠানে হেনরি ফেওলের পারিশ্রমিকের নীতি লংঘিত হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে জনাব সুলতানের প্রতিষ্ঠানে হেনরী ফেওলের কোন নীতিটি লঙ্ঘিত হ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর