উদ্দীপকে কোন ধরনের দক্ষতা মি. জামিলকে সফল ব্যবস্থাপক হতে সহায়তা করে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আন্তঃব্যক্তিক দক্ষতাই মি. জামিলকে সফল ব্যবস্থাপক হতে সহায়তা করেছে। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মী ও অন্যান্যদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ রক্ষা করার দক্ষতাকে আন্তঃব্যক্তিক দক্ষতা বলে। এ ধরনের দক্ষতা পালন করতে গিয়ে একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে হয়, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে হয়। উদ্দীপকে মি. জামিল রাফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ব্যবস্থাপক। তিনি যথেষ্ট বিচার ও মেধা শক্তির অধিকারী বলে প্রতিষ্ঠানসংশ্লিষ্ট সকল পক্ষের সাথে উত্তম সম্পর্ক বজায় রেখে দ্রুত লক্ষ্যার্জন করতে চান।. এজন্য তিনি প্রতিষ্ঠানের অভ্যন্তরের ও বাহিরের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করেন এবং প্রয়োজনে পরামর্শ দেন। এ ব্যবস্থা তার প্রতিষ্ঠানের জন্য সবসময় ইতিবাচক ফল বয়ে আনে বলে তিনি একজন সফল ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের সকল স্তরে আন্তঃব্যক্তিক দক্ষতার কম-বেশি প্রয়োজন। কারণ এ ধরনের দক্ষতা বলেই একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে পারে, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে পারে। প্রতিষ্ঠানে এরূপ দক্ষতা বিরাজ করলে প্রতিষ্ঠানের সকলের মধ্যে একটা সুসম্পর্কের সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠান উন্নতি সাধন করতে পারে। এরূপ দক্ষতার বলেই একজন ব্যবস্থাপক সফল ব্যবস্থাপকে পরিণত হয়। তাই আমি মনে করি, আন্তঃব্যক্তিক দক্ষতাই মি. জামিলকে সফল ব্যবস্থাপক হতে সহায়তা করেছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের দক্ষতা মি. জামিলকে সফল ব্যবস্থাপক হতে সহায়তা করে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর