উদ্দীপকে উল্লিখিত অধ্যক্ষ সাহেব জনাব আজাদকে কেন একজন দক্ষ ব্যবস্থাপক হিসেবে আখ্যায়িত করেছেন? তোমার মতামত দাও।
উত্তর: ব্যবস্থাপকীয় দক্ষতার জন্যই উদ্দীপকে উল্লিখিত অধ্যক্ষ সাহেব জনাব আজাদকে দক্ষ ব্যবস্থাপক হিসেবে আখ্যায়িত করেছেন। অধিকতর কম সময়, শক্তি ও সম্পদ ব্যবহারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের নিমিত্তে কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষমতাকে ব্যবস্থাপকীয় দক্ষতা বলে। এরূপ দক্ষতা উৎপাদন ও সেবার মান উন্নয়ন, পরিমাণ বৃদ্ধি এবং অপচয় রোধে সহায়তা করে। ফলে উৎপাদন ব্যয় কমে যায়, প্রতিষ্ঠানের সুনাম অর্জিত হয় এবং সহজেই লক্ষ্য অর্জিত হয়। উদ্দীপকে জনাব আজাদ একজন ক্রীড়া শিক্ষক। তাকে বছরের শুরুতেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হয়। অধ্যক্ষ তাকে প্রতিযোগিতার আয়োজন করতে অনুমতি প্রদান করলেন। অবশেষে অত্যন্ত চমৎকার একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হলো।অধ্যক্ষ জনার আজাদকে ধন্যবাদ জানিয়ে বললেন, "আপনি শুধুমাত্র একজন ক্রীড়া শিক্ষকই নন, একজন দক্ষ ব্যবস্থাপকও বটে"। প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে দ্রুত সমৃদ্ধি অর্জনে দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ ব্যবস্থাপক দক্ষতার সাথে ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করতে পারলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব হয়। অন্যদিকে ব্যবস্থাপক অদক্ষ হলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। জনাব আজাদ প্রতিযোগিতা কোথায়, কখন, কীভাবে, কাদের সংশ্লিষ্ট করে আয়োজন করবে তা যেমন সঠিকভাবে পরিকল্পনা করেন, তেমনি তার দক্ষ হাতে ব্যবস্থাপনা পরিচালনা করেন। সুতরাং উদ্দীপকের জনাব আজাদ একজন দক্ষ ব্যবস্থাপক। কারণ তার দক্ষতার কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি একটি সুন্দর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান দেখতে পেল।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অধ্যক্ষ সাহেব জনাব আজাদকে কেন একজন দক্ষ ব্যবস্থাপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর