'মানবীয় দক্ষতা সুসম্পর্ক সৃষ্টিতে সহায়ক?' ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে মিশতে পারা এবং তাদেরকে কাজে উদ্বুদ্ধ ও উৎসাহিত করে কাজ আদায় করার দক্ষতাকেই মানবীয় দক্ষতা বলে। একটি প্রতিষ্ঠানের প্রধান উপাদান হলো মানবসম্পদ। এই মানবসম্পদকে যথাযথ সুযোগ সুবিধা প্রদান না করলে প্রতিষ্ঠানের সফলতা আশা করা যায় না। এজন্য একজন দক্ষ ব্যবস্থাপকের উচিত কর্মীদের কাছ থেকে কাজ আদায়ের জন্য তাদের নেতৃত্ব দান, প্রণোদিতকরণ এবং ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করা। । তাই একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হয়। আর এই সুসম্পর্ক গড়ে তুলতে মানবীয় দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
'মানবীয় দক্ষতা সুসম্পর্ক সৃষ্টিতে সহায়ক?' ব্যাখ্যা কর।
উত্তর