উদ্দীপকে উল্লিখিত কলেজের অধ্যক্ষ জনাব আজাদের কাছে ব্যবস্থাপনার কোন কাজটি সম্পর্কে জানতে চেয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কলেজের অধ্যক্ষ জনাব আজাদের কাছে ব্যবস্থাপনার পরিকল্পনা কাজটি সম্পর্কে জানতে চেয়েছেন। ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। এটি 'ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। পরিকল্পনা ভবিষ্যৎ পালনীয় কর্মপন্থার একটি মানসিক প্রতিচ্ছবি। কী করতে হবে, কীরূপে করতে হবে, কখন করতে হবে এবং কাকে করতে হবে তা পূর্ব হতে পরিকল্পনার মাধ্যমে নির্ধারণ হয়। অতীত অভিজ্ঞতা, বর্তমান পারিপার্শ্বিক অবস্থা ও দৃশ্যমান সম্ভাব্য গতিধারার ওপর ভিত্তি করেই পরিকল্পনা প্রণয়ন করা হয়। উদ্দীপকে জনাব আজাদ একজন ক্রীড়া শিক্ষক। তাকে বছরের শুরুতেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হয়। এ ব্যাপারে আলোচনার জন্য তিনি অধ্যক্ষের সাথে দেখা করলেন। অধ্যক্ষ তাকে প্রশ্ন করলেন কখন, কোথায়, কীভাবে, কাদের সংশ্লিষ্টতায় তিনি এ প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছেন। অধ্যক্ষ মহোদয়ের এমন প্রশ্ন ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কলেজের অধ্যক্ষ জনাব আজাদের কাছে ব্যবস্থাপনার পরিকল্পনা কাজটি সম্পর্কে জানতে চেয়েছেন।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কলেজের অধ্যক্ষ জনাব আজাদের কাছে ব্যবস্থাপনার কোন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর