উদ্দীপকে জনাব কবির কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতার অধিকারী?
উত্তর: উদ্দীপকে জনাব কবির কারিগরি ব্যবস্থাপকীয় দক্ষতার অধিকারী। একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে যে বিশেষ পদ্ধতি, কলা-কৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করাকেই কারিগরি দক্ষতা বলে। প্রতিটা কাজের সাথেই কমবেশি কারিগরি দক্ষতার প্রয়োজন পড়ে। কোনো যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা যেমন কারিগরি দক্ষতা তেমনি কোম্পানির হিসাব সংরক্ষণ, উদ্বৃত্তপত্র তৈরির জ্ঞানও কারিগরি দক্ষতার আওতাধীন। কারিগরি জ্ঞান নিম্ন স্তরের নির্বাহীদের জন্য খুবই প্রয়োজন। উদ্দীপকে জনাব কবির একজন দক্ষ যন্ত্র প্রকৌশলী। প্রতিষ্ঠানে যখন কোনো যন্ত্রে ত্রুটি বা সমস্যা পরিলক্ষিত হয় তখন তার বিভাগীয় প্রধান তাকে অবহিত করলে তিনি তা দ্রুত মেরামতের চেষ্টা করেন। উক্ত কাজটি ব্যবস্থাপনার কারিগরি দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব কবির কারিগরি ব্যবস্থাপকীয় দক্ষতার অধিকারী।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে জনাব কবির কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতার অধিকারী?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর