হানিফ মিয়ার কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতা উদ্দীপকে প্রকাশ হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: হানির মিয়ার মধ্যে ব্যবস্থাপকীয় আন্তঃব্যক্তিক দক্ষতা প্রকাশ পেয়েছে। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মী ও অন্যান্যদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ রক্ষা করার দক্ষতাকে আন্তঃব্যক্তিক দক্ষতা বলে। এ ধরনের দক্ষতা পালন করতে গিয়ে একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে হয়, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে হয়। উদ্দীপকে হানিফ মিয়া মোবাইল মেরামতকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি গ্রাহকদের সাথে আন্তরিক ব্যবহার করার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিতি না হয়েও তার মধ্যে রয়েছে ব্যবস্থাপনার একটি বিশেষ গুণ। তার এই গুণ ব্যবসায় সম্প্রসারণে এবং বিপুল গ্রাহক তৈরিতে অনেক সহায়তা করছে। হানিফ মিয়ার এমন দক্ষতা আন্তঃব্যক্তিক দক্ষতার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, হানিক মিয়ার মধ্যে ব্যবস্থাপকীয় আন্তঃব্যক্তিক দক্ষতা প্রকাশ পেয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
হানিফ মিয়ার কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতা উদ্দীপকে প্রকাশ হয়েছে? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর