'প্রতিষ্ঠানে দলগত চেতনা তৈরি হবে'- উদ্দীপকের আলোকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: ব্যবস্থাপনার একতাই বল নীতি মেনে চলার কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানের দলগত চেতনা সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সকল স্তরের কর্মীদের সর্বদা সম্মিলিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করার নীতিকেই একতাই বল নীতি বলে। এ নীতি অনুযায়ী ব্যবস্থাপনা এমনভাবে পরিচালিত হবে যাতে নিয়োজিত কর্মীবৃন্দ এবং তাদের কর্মধারার মধ্যে ঐকতান সৃষ্টি হয়।কারণ যদি প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও বিভাগের মধ্যে মতানৈক্য বা অমিল সৃষ্টি হয় তবে প্রতিষ্ঠান কখনই সাফল্য অর্জন করতে পারে না। উদ্দীপকে নাবিল আহমেদ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ উচ্চস্তরের এবং কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মধ্যম ও নিম্নস্তরের নির্বাহীদের দ্বারা সম্পাদন করে থাকেন। এর ফলে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে আগ্রহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তিনি কর্মীদের মধ্যে এমন একটি মনোভাব তৈরি করতে চান যেন প্রতিষ্ঠানের কর্মীরা টিম হিসেবে কাজ করে। প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও বিভাগের মধ্যে মতানৈক্য বা অমিল সৃষ্টি হলে প্রতিষ্ঠান কখনই সাফল্য অর্জন করতে পারে না। কিন্তু যদি ব্যবস্থাপক কর্মীদের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহ সৃষ্টি করে একতাবদ্ধ হয়ে কাজ করতে আগ্রহী করে গড়ে তোলে তবে প্রতিষ্ঠানের সাফল্য আসবেই। উদ্দীপকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক নাবিল আহমেদ তাই তার প্রতিষ্ঠানে এমন একতা তৈরি করতে চাচ্ছেন, যা প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়ক।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
'প্রতিষ্ঠানে দলগত চেতনা তৈরি হবে'- উদ্দীপকের আলোকে উক্তিটির তাৎপর্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর