ব্যবস্থাপকের যোগাযোগ দক্ষতা কী? ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানের ভেতরের ও বাইরের বিভিন্ন পক্ষের সাথে কার্যকর ও ফলপ্রসূ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারাকে যোগাযোগ দক্ষতা বলে। কার্যকর নেতৃত্বদানের ক্ষেত্রে যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন নেতা যত সহজে ও সুন্দরভাবে তার চিন্তা, দৃষ্টিভঙ্গি, আদেশ-নির্দেশ অধস্তনদের নিকট তুলে ধরতে পারবে ততই তা বাস্তবায়ন সহজ হবে।এজন্য নেতাকে তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় দক্ষ ও উন্নত হতে হয়।এতে অধস্তনদের সাথে তার তথ্য ও ভাবের বিনিময় সহজ হয়। ফলে প্রাতিষ্ঠানিক জটিল সমস্যাগুলো দ্রুত সমাধান করা যাবে। এসকল কারণেই একজন ব্যবস্থাপকের মধ্যে যোগাযোগ দক্ষতা থাকতে হয়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
ব্যবস্থাপকের যোগাযোগ দক্ষতা কী? ব্যাখ্যা কর।
উত্তর