নাবিল আহমেদ ব্যবস্থাপনার কোন নীতির প্রতি গুরুত্ব আরোপ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: নাবিল আহমেদ ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির প্রতি গুরুত্বারোপ করেছেন। প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, উচ্চ স্তরের ব্যবস্থাপকদের হাতে কেন্দ্রীভূত থাকাকে কেন্দ্রীকরণ বলে। অপরদিকে প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিম্ন স্তরের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলে। তবে উভয়ের কর্তৃত্বের মধ্যে ভারসাম্য থাকতে হবে। নচেৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন ব্যাহত হবে। উদ্দীপকে নাবিল আহমেদ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ উচ্চস্তরের এবং কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মধ্যম ও নিম্নপর্যায়ের নির্বাহীদের দ্বারা সম্পাদন করে থাকেন। এর ফলে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে আগ্রহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নাবিল আহমেদের এমন কার্যক্রম ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, নাবিল আহমেদ ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির প্রতি গুরুত্বারোপ করেছেন।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
নাবিল আহমেদ ব্যবস্থাপনার কোন নীতির প্রতি গুরুত্ব আরোপ করেছেন? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর