আন্তঃব্যক্তিক দক্ষতার আলোকে জনাব নাঈম হাসানের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: আন্তঃব্যক্তিক দক্ষতাই জনাব নাঈম হাসানের প্রতিষ্ঠানে মুনাফা অর্জনে সহায়তা করে। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মী ও অন্যান্যদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ রক্ষা করার দক্ষতাকে আন্তঃব্যক্তিক দক্ষতা বলে। এ ধরনের দক্ষতা পালন করতে গিয়ে একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে হয়, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে হয়। উদ্দীপকের জনাব' নাঈম হাসান 'এ পাস' গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তাঁর প্রতিষ্ঠানের সকল কর্মীদের ব্যক্তিগত খোঁজ খবর নেন এবং তাদের মতামতকে মূল্য দেন। প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও বার্ষিক লক্ষ্য নির্ধারনের কাজ তিনি পরিচালনা পর্ষদ এর সাথে আলাপ-আলোচনাপূর্বক ঠিক করেন। এছাড়াও তিনি গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে অধস্তন কর্মকর্তাগণের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। ২০২০ সালে 'এ পাস' গ্রুপ ৫ কোটি টাকা মুনাফা অর্জন করে। প্রতিষ্ঠানের সকল স্তরে আন্তঃব্যক্তিক দক্ষতার কম-বেশি প্রয়োজন। কারণ এরূপ দক্ষতা বলেই একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে পারে, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে পারে। এছাড়াও আন্তঃব্যক্তিক দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানের সকলের মধ্যে একটা সুসম্পর্কের সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠান উন্নতি সাধন করতে পারে। উক্ত দক্ষতাগুলো জনাব নাঈম হাসানের, মধ্যে বিদ্যমান বলেই তার প্রতিষ্ঠান মুনাফা অর্জন করতে সক্ষম হয়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
আন্তঃব্যক্তিক দক্ষতার আলোকে জনাব নাঈম হাসানের ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর