নিম্নস্তরের ব্যবস্থাপকের কাজ শারীরিক শ্রমনির্ভর-ব্যাখ্যা কর।
উত্তর: যে স্তরে প্রতিষ্ঠানের নীতি ও কৌশল বাস্তবায়ন করা হয় ঐ স্তরকে নিম্ন স্তরের ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনার কার্যাবলি বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গের সমন্বয়ে নিম্নস্তর ব্যবস্থাপনা গঠিত হয়ে থাকে। ব্যবস্থাপনার এ স্তরে পরিকল্পিত কার্যাবলি তত্ত্বাবধান ও বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের কর্মসূচি বাস্তবায়নের জন্যে শ্রমিকদের কার্যাবলি দক্ষতার সাথে প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করে বলে এ স্তরে শারীরিক শ্রম বেশি হয়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
নিম্নস্তরের ব্যবস্থাপকের কাজ শারীরিক শ্রমনির্ভর-ব্যাখ্যা কর।
উত্তর